Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

*_* সর্বোচ্চ সুমহানের সামনে রুকূ' করার দৃশ্য//মুমিনের সকল বিষয়ই মঙ্গলজনক

ছবি ও হাদীস



ছবি বর্ণনা:


মসজিদুন্ নববী। পবিত্র রমাদানের প্রথম তারাউইহ্-র সালাত আদায়ের দৃশ্য! আল্লাহর দরবারে মাথা নুইয়ে দিলেন লক্ষ লক্ষ আল্লাহর বান্দা। মসজিদুন্ নববী, ১৩.০৭.২০০৭


ছবি: নিজস্ব।


হাদীস:


মুমিনের সকল বিষয়ই মঙ্গলজনক


আবূ ইয়াহ্ইয়া সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:


"মুমিনের ব্যাপারটা বিস্ময়কর। তার সমস্ত বিষয়ই মঙ্গলজনক। মুমিন ব্যতীত আর কারুর ব্যাপার এরকম নয়। তার কাছে আনন্দদায়ক কোন কিছু পৌঁছুলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ফলে এতে তার মঙ্গল হয়। আর দুঃখজনক কিছু পৌঁছুলে সবর করে। ফলে এতেও তার কল্যাণ হয়।"


[মুসলিম: ২৯৯৯, রিয়াদুস্ সালেহীন]


[link=]http://hadithbn.wordpress.com/2007/12/26/%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a7%e0%a7%88%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af/]হাদীস লিংক[/link]

অস্বীকরণ