আমি এ বুকের জলে এঁকেছি তোমার ছবি
তুমি রক্তের ফোঁটা ফেলে দিও না তা মিলিয়ে
আমি কাব্যে কাব্যে দিয়েছি জলাঞ্জলি
স্বপ্নমালাকে বৃষ্টির মত দিও নাকো ঝিল মিলিয়ে
এ আকাশে আমি দেখেছি তোমার সাত-রঙধনুকে
বৃষ্টি ফোঁটায় নেমে আসে যেন জীবন সঞ্জীবনী
কালবোশেখীরা দুর্বার ছোটে সময়ের তীর-ধনুকে
পিছু পিছু তার জেগে উঠে যেন প্রাণান্ত জীবনী
এখানের সবুজ পাতারা আমায় দিয়েছে তারুণ্য
বাতাসের ঘ্রাণে ভুল হয়ে যায় দুঃখ নীল প্রহর
এই কোলাহলে খুঁজে পাই আমি গভীর অরণ্য
কষ্ট আমার জামার বাইরে ভেতরে নীল নহর
বয়ে চলে যেথা সুখের পানসী ছয়ঋতু যৌবনে
ঝলমলে শশী রূপোলী জোৎস্না ঝরায় যামিনীতে
এই মাটি ও মানুষেরে আমি ভালবাসি প্রাণে-মনে
প্রিয়তমা দেশ কৃপণ হয়ো না ভালবাসাটুকু নিতে...
১২. ০৫.২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

লোড হচ্ছে...