
ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। মুসল্লীদের জন্য ছাদের খোলা জায়গাতেও সালাতের ব্যবস্থা করা হয়েছে। ১৪২৮ হিঃ (২০০৭) এর রমাদানের প্রথম রাতের তারাউইহ্-র দৃশ্য মসজিদের ছাদ হতে।
রমাদান ও হজ্জের মৌসুমে মসজিদের ভেতরের অংশ পূর্ণ হয়ে ছাদও প্রায় পরিপূর্ণ হয়ে উঠে। বাইরের চারদিককার চত্ত্বরও ভরে উঠে রুকূ' ও সিজদাকারীদের সমাগমে। এরপর তিনদিকের (পূর্ব, পশ্চিম ও উত্তর, কেননা দক্ষিণে কেবলা) রাস্তাগুলোতেও মুসল্লীদের সালাত আদায় করতে হয় কখনো কখনো।
ছবি: নিজস্ব।
হাদীস:
সন্দেহযুক্ত বিষয় পরিত্যাগ করে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ করা
হাসান বিন আলী রাদিয়াল্লাহু 'আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: "আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে এ কথাগুলো মুখস্থ করেছি- যে ব্যাপারে তোমার সন্দেহ হয়, তা পরিত্যাগ করে যাতে সন্দেহের অবকাশ নেই তা গ্রহণ কর। কেননা, সত্য হলো শান্তি ও স্বস্তি এবং মিথ্যা হলো দ্বিধা-সন্দেহ।
[তিরমিযী: ২৫১৮, সহীহ্]
হাদীস লিংক: http://hadithbn.wordpress.com

লোড হচ্ছে...