ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা।
মহিলাদের জন্য প্রতিদিন সকালে এভাবেই পর্দার ব্যবস্থাপনার মাধ্যমে যিয়ারতের সুযোগ করে দেয়া হয়। এ সময় রিয়াদুল জান্নাহ্ (জান্নাতের বাগান) ও বাব জিবরীলের (জিবরীল দরজা) এদিকটায় পুরুষদের প্রবেশ নিষেধ।
মহিলাদের রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান ও রওদাহ্য় সালাত আদায়ের জন্য এ ধরনের ব্যবস্থাপনা যোহরের সালাতের পর ও এশার সালাতের পরও হয়ে থাকে।
ছবি: নিজস্ব।
হাদীস:
তাওয়াক্কুল বা নির্ভরতা
উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
"রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা যদি যথার্থই আল্লাহর উপর নির্ভরশীল হতে, তবে পাখীদের যেভাবে রিযিক দেয়া হয় সেভাবে রিযিক দেয়া হত। এরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে।"
[তিরমিযী: 2344, হাসান]
হাদীস লিংক: http://hadithbn.wordpress.com
লোড হচ্ছে...