ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। পুবের দরজা দিয়ে সকাল বেরার প্রদীপ্ত আলো প্রবেশ করছে। ছবিটি ২০০৭ এর মাঝামাঝি সময়ে তোলা হয়েছে।
ছবি: নিজস্ব।
লিংক: http://www.flickr.com/photos/e_faz77/2123032818/
হাদীস:
কাঠিন্যতা নয়; সহজতার জন্যই প্রেরিত
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
"এক বেদুঈন মসজিদে প্রশ্রাব করে দিলে লোকেরা তাকে মারার জন্য উঠে দাঁড়ালো। তখন নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন: তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপর এক বালতি পানি বইয়ে দাও। কেননা, তোমরা সহজতা অবলম্বী হিসেবে প্রেরিত হয়েছ, কাঠিন্যতা অবলম্বী হিসেবে প্রেরিত হওনি।"
[বুখারী: ২২০]
হাদীস লিংক: http://hadithbn.wordpress.com/2008/01/31/
লোড হচ্ছে...