Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

*_* মসজিদুন্ নববীর কারুকাজ//সহিষ্ণুতা ও স্থৈর্য আল্লাহ্ পছন্দনীয় দু'টি গুণ



ছবি বর্ণনা:
সচল গম্বুজের কারুকাজ, মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। সকালে ও সন্ধ্যার পর প্রাকৃতিক মুক্ত বাতাসের জন্য এ গম্বুজগুলোকে বৈদ্যুতিক প্রক্রিয়ায় সচল করা হলে এগুলো তখন নির্দিষ্ট স্থান থেকে সরে ছাদের খালি অংশে চলে যায়। এগুলো কাঠের উপর কারুকাজ করে তৈরী হয়েছে।

ছবি লিংক: http://www.flickr.com/photos/e_faz77/2122250287/

হাদীস:
সহিষ্ণুতা ও স্থৈর্য

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু 'আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন:

"রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের নেতা আশাজ্জকে বলেন: 'তোমার মধ্যে এমন দু'টি গুণ আছে যা আল্লাহ্ খুবই পছন্দ করেন: সহিষ্ণুতা ও স্থৈর্য'।"

[মুসলিম: ১৭]

হাদীস লিংক: http://hadithbn.wordpress.com/2008/02/01/

অস্বীকরণ