Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

*_* যেখানে ঘুমিয়ে সাইয়্যেদুস্ শুহাদা আমীর হামজাহ//কবরের উপর বসা হারাম



ছবি বর্ণনা:

এ সে ঐতিহাসিক ওহুদ প্রান্তর, যেখানে ঘুমিয়ে আছেন শহীদদের নেতা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমীর হামজাহ্ রাদিয়াল্লাহু আনহুসহ আরো প্রায় সত্তর জনের অধিক ওহুদের শহীদ রাদিয়াল্লাহু ‘আনহুম।
দূরে দাঁড়িয়ে স্মৃতি-ইতিহাস নিয়ে ওহুদ, আর তারই পাদদেশে শুহাদায়ে ওহুদের কবরস্থান। ছবিটি নেয়া হয়েছে জাবালে রমাহ্ থেকে। যিয়ারতকারীদের আয়োজনে বেদুঈনদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাম্যমান দোকান নিয়ে প্রায় বাজার হয়ে আছে জায়গাটি। -ওহুদ পর্বত, মদীনা মুনাওয়ারা।

ছবি লিংক: http://www.flickr.com/photos/e_faz77/2122261021/

হাদীস:

কবরের উপর বসা হারাম-

আবূ হোরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“তোমাদের মধ্যে কোন ব্যক্তির জন্য কবরের উপর বসার চাইতে এমন অগ্নি-অঙ্গারের উপর বসা উত্তম যে অঙ্গার কাপড় পুড়িয়ে চামড়া পর্যন্ত পৌঁছে যায়।”

[মুসলিম: ৯৭১]

(অথচ পৃথিবীর দেশে দেশে কবর নিয়ে আজকাল কিছু লোক ব্যবসায় নেমেছে, তারা কবরের উপর বসে তাতে লালসালু চড়িয়ে ডেকচি পেতে বসে। আর ইসলাম সম্পর্কে অজ্ঞ তথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের এ নিষেধাজ্ঞা সম্পর্কে অজানা মানুষেরা সেসব ধর্ম ব্যবসায়ী, কবর পূজারী, মৃতদের নামে মিথ্যা বলা প্রতারকদের পায়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। এর একমাত্র কারণ, ইসলাম সম্পর্কে অজ্ঞতা। অথচ দেখা যায়, সাধারণ শিক্ষায় অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিরাও সেসব মূর্খ প্রতারকদের পায়ে সম্পদ বিছিয়ে দেয়, মস্তক অবনত করে দেয়। আফসোস্, শিক্ষা অর্জন করলি ঠিক, কিন্তু সে শিক্ষা তোকে অর্থ দিল আর ধুলোয় মিশিয়ে দিল সম্মানীয় শির; যা শুধুমাত্র নত হবার কথা তার প্রতিপালকের জন্য। অতএব, উপরের হাদীসখানা সকল মুসলমানের মুখস্থ রাখা ও এর বাস্তবায়ন এই সময়ে একান্ত জরুরী। -পোষ্টদাতা)

হাদীস লিংক: http://hadithbn.wordpress.com/2008/01/03/

অস্বীকরণ