
ছবি বর্ণনা:
মসজিদুন্ নববীর ছাদ, মদীনা মুনাওয়ারা। রমাদান, হজ্জ ইত্যাদি মৌসুমী দিনগুলোতে এবং প্রতি জুম'আর দিনে ছাদ খুলে দেয়া হয় মুসল্লীদের জন্য। কেননা, এসব দিনগুলোতে মসজিদের আভ্যন্তরের বিশাল এলাকা পরিপূর্ণ হয়ে যায়; এমনকি আশপাশের এলাকাও মুসল্লীতে পূর্ণ হয়ে উঠে। ছবিটি রমাদান ১৪২৮/২০০৭ এ তোলা।
ছবি: নিজস্ব- http://www.flickr.com/photos/e_faz77/1476282067/
হাদীস:
কোমলতা সজ্জিত করে দেয়
আয়েশা রাদিয়াল্লাহু 'আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"কোমলতা যে জিনিসের মধ্যে থাকে, কোমলতা সেটিকে সজ্জিত করে দেয়। আর যে জিনিস থেকে কোমলতা বের করে নেয়া হয় সেটা দোষণীয় ও কলঙ্কিত হয়ে যায়।"
[মুসলিম: ২৫৯৪]
হাদীস লিংক: http://hadithbn.wordpress.com/2008/02/02/

লোড হচ্ছে...