Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

*_* মসজিদুন্ নববীর তারাউইর দৃশ্য//শক্তিমত্ত আর অহংকারীদের ভয়াবহ পরিণতি



ছবি বর্ণনা:
মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। ছাদে উঠানামার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক সিঁড়ির প্রথম ধাপ থেকে তোলা। মসজিদুন্ নববীর ৩৭ নং মক্কা গেইট থেকে তোলা হয়েছে। কাল: রমাদান ১৪২৮/২০০৭।

ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ।

হাদীস:
শক্তিমত্ত আর অহংকারীদের ভয়াবহ পরিণতি

আব্দুল্লাহ্ ইবনে উমার রাদিয়াল্লাহু 'আনহুমা বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"কেয়ামতের দিন আল্লাহ্ তা'আলা আসমানসমূহকে একত্র করে ডান হাতে নিবেন। তারপর বলবেন: আমি হলাম বাদশাহ্! (আজকে) কোথায় (পৃথিবীর) বড় বড় লোকেরা? কোথায় অহংকারীরা? অতঃপর যমীনকে স্বীয় বাম হাতে একত্র করে নিবে। তারপর বলবেন: আমি হলাম বাদশাহ্! (আজকে) কোথায় (পৃথিবীর) বড় বড় লোকেরা? কোথায় অহংকারীরা?"

[মুসলিম: ৪৯৯৫, মাকতাবাতুস্ শামেলাহ্, দ্বিতীয় সংস্করণ, মিশকাত, কিতাবুল ফিতান]

হাদীস লিংক: http://hadithbn.wordpress.com/2008/02/06/

অস্বীকরণ